-গার্লফ্রেন্ডের চেয়ে, তার মা এত ভয়ংকর হতে পারে তা আমার জানা ছিলনা। সেদিন আমি আর মিতু রিক্সায় ঘুরতেছিলাম। কোথায় থেকে যেন, মিতুর মা আমাদের দেখে ফেলে। রাতে অপরিচিত নম্বর থেকে ফোন আসে, আমি ফোন রিসিভ করলাম... -- হ্যালো... ওপাস থেকে বলল, "আমি মিতুর মা বলছি" আমি থতমত খেয়ে গেলাম। আমাদের রিলেশনের কথা কেউ জানে না, শুধু আমার এক ফ্রেন্ড, নিশাত জানে। কাঁপা কাঁপা গলায় বললাম, "জ্বি আন্টি" মিতুর মা বলল, "মিতুর কাছ থেকে সব শুনেছি। আমি তুমার সাথে কাল সরাসরি কথা বলতে চাই। কাল কি তুমার সময় হবে" আমি আমতা আমতা করে বললাম, "জ্বি আন্টি" কোথায় দেখা করব, তা ঠিক করে ফোন রেখে দিলাম। একটু পর মিতুকে ফোন করে জানতে চাইলাম ঘটনা কি? মিতু বলল, " আজ তুমাকে আমাকে রিক্সায় একসাথে মা দেখে ফেলছে। বাড়ি আসার পর মা জানতে চাইলে, আমি সব বলেদিছি। বলছি, তুমি অনেক ভালো ছেলে, তুমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারব না। কাল তুমাকে মা যে প্রশ্ন করবে, সোজা করে উত্তর দিবা, কোন ঘাউরামি করবা না। " মিতুর সাথে বেশি কথা বললাম না। ফোন রেখে দিলাম। টেনশন হচ্ছিল খুব। টেনশনে রাতে ঘ...